সিলেট | |
প্রকাশিত: 11:54 AM, October 1, 2020
প্রতিনিধি, ময়মনসিংহ:
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে পিতা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পশ্চিমবাখাই গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার কুঠুরাকান্দা গ্রামের ইদ্রিস আলী (৬০) ও পুত্র আব্দুল মালেক (৩৫) পশ্চিম বাখাই গ্রামের সুজনের কাছ থেকে গরু কিনে ট্রলিতে উঠাচ্ছিলেন। এ সময় গরু ছুটে গিয়ে পাশের ধানক্ষেতে পড়ে থাকা সাদেক ডাক্তারের বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে পড়ে। এ সময় গরুর সঙ্গে ছেলে আব্দুল মালেকও বিদ্যুৎস্পৃষ্ট হন।
ছেলেকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে পিতা ইদ্রিস আলী ও ছেলে দুজনেরই মৃত্যু হয়। এছাড়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরু বিক্রেতা সুজন মিয়া আহত হন।
এলাকাবাসীর অভিযোগ, ৪ দিন ধরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকলেও না সরানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। এর আগে পানির অসংখ্য মাছ ও সাপও মরে ভেসে উঠছিল।
বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী হেলাল উদ্দিন জানান, সার্ভিস লাইনটি ছিঁড়ে পড়ে থাকলেও কেউ অফিসকে অবহিত করেননি।
ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনাময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি