সিলেট | |
প্রকাশিত: 4:34 PM, October 3, 2020
প্রভাতবেলা ডেস্ক:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামে বাড়িঘরে হামলা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী উলফাত আরা তিন্নীকে (২৪) ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় তার মা হালিমা খাতুন বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
শৈলকুপা থানার পুলিশ পরিদর্শক মো. মুহসিন আলি জানিয়েছেন, মামলায় আটজনকে এজাহার নামীয়সহ আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- শেখপাড়া গ্রামের আমিরুল ইসলাম, নজরুল ইসলাম, লাবিদ ও তন্ময়।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, জামিরুল ইসলামের সঙ্গে বাদির মেঝ মেয়ের প্রায় ১২ বছর আগে বিয়ে হয়। বিয়ে পর থেকে জামিরুল স্ত্রীকে নির্যাতন করতো। গত বছর তার মেয়ে জামিরুলকে তালাক দেয়। এরপর থেকে জামিরুল ক্ষিপ্ত হয়ে তাদের পরিবারকে নানা হুমকি দিয়ে আসছিল। বৃহষ্পতিবার রাতে সে দলবল নিয়ে এসে হামলা ও ভাঙচুর করে। এরপর দোতলায় ছোট মেয়ের ঘরে ঢুকে জামিরুল তাকে ধর্ষণ করে। এসময় অন্য আসামিরা তাকে সহায়তা করে। পরে অপমান ও দুঃখে সে ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানান, ঘটনাটি পুলিশ সর্ব্বোচ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। অভিযুক্ত অন্যদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে শনিবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেটে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। তারা আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি