ছাতকে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

ছাতকে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ লাখ টাকা জরিমানা

প্রতিনিধি, ছাতক:

সুনামগঞ্জের ছাতকে ড্রেজার দিয়ে পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পৃথকভাবে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় ৩ জনকে আটক করা হয়। পরে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার পরিচালনাকারী ভোলা সদর উপজেলার আব্দুর রহিমের ছেলে সিরাজ মিয়া ও সিলেট সদর উপজেলার ফখর উদ্দিনের ছেলে জুয়েল মিয়াকে দেড় লাখ টাকা এবং ইঞ্জিন চালিত নৌকার পরিচালনাকারী বরিশাল জেলা সদরের বাকেরগঞ্জের মৃত রশিদ আলীর ছেলে মো.জালালকে আরও দেড় লাখ টাকাসহ মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. গোলাম কবির ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ জরিমানা আদায় করেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, থানার উপ-পরিদর্শক আতিকুল আলম খন্দকার, সহকারী উপ-পরিদর্শক জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ