চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ জনের কারাদণ্ড

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ জনের কারাদণ্ড

প্রতিনিধি, হবিগঞ্জ:

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে তারা।

রোববার (৪ অক্টোবর) বিকাল ৫টার দিকে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল।

অভিযানে চুনারুঘাট উপজেলার ৮ নং সাটিয়াজুরি ইউনিয়নের অন্তর্গত দারাগাঁও গ্রামে পারকুল চা বাগানের পার্শ্ববর্তী স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনকে ১ বছরের এবং অপরজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড আরোপ করা হয়। একই সাথে উক্ত স্থান হতে ২৬টি ড্রেজার মেশিন ও প্রায় ৫০০০ মিটার পাইপ বিনষ্ট করা হয়।

এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি দল।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ