সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২০
প্রতিনিধি, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট থানার জাফলং মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে জেলা গোয়েন্দা শাখা উত্তর এর এসআই মিজানুর রহমান ও এসআই নিতাই লাল রায় এর নেতৃত্বে অভিযানে জাফলং মোহাম্মদপুর এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী উপজেলার পশ্চিম কালিনগর গ্রামের নাছির উদ্দিনের ছেলে হোসেন আলী (৩৮) ও গুজারকান্দি (পীরের বাজার) গ্রামের ফরিদ আলীর ছেলে রহুল আমীনকে আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ ও সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম জানান- পুলিশ সুপার মহোদয়ের পরিকল্পনায় সিলেট জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট একযোগে কাজ করছে। এরই ধারাবাহিকতায় সোমবার জাফলং থেকে তিনশত পিস ইয়াবাসহ দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি