কাশ্মীরে স্বাধীনতাকামীদের গুলিতে দুই ভারতীয় সেনা নিহত

প্রকাশিত: 11:30 AM, October 8, 2020

কাশ্মীরে স্বাধীনতাকামীদের গুলিতে দুই ভারতীয় সেনা নিহত

বিশ্বভূবন ডেস্ক:

আবারও অশান্ত হয়ে উঠেছে ভারতের ভূস্বর্গ খ্যাত উপত্যকা জম্মু-কাশ্মীর। সোপিয়ান জেলায় পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামীদের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই সেনা নিহতের পাশাপাশি প্রাণ দেন দুইজন স্বাধীনতাকামীও।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পুলিশ জানিয়েছে, শ্রীনগরের বাইরের হাইওয়ের উপর পুলিশের সঙ্গে স্বাধীনতাকামীদের সংঘর্ষে দুইজন সিআরপিএফ জওয়ান মারা গেছে। ভয়াবহ সেই গোলাগুলির ঘটনায় দুইজন স্বাধীনতাকামীও নিহত হয়েছেন।

গত মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত থেকে সোপিয়ানের একটি এলাকায় স্বাধীনতাকামীদের সঙ্গে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর গোলাগুলি শুরু হয়। বিশেষ সূত্রে খবর পেয়ে ওই এলাকা রাতেই ঘিরে ফেলে পুলিশ।

এ সময় দুই স্বাধীনতাকামীকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তারা তা না শুনে পাল্টা গুলি চালালে সেনারা প্রাণ হারায়। পুলিশও পাল্টা গুলি চালাতে শুরু করে। এই ঘটনায় রাতভর গুলির যুদ্ধ চলার পর বুধবার সকালে ওই দুই স্বাধীনতাকামীর মৃত্যু হয়।

আরও পড়ুন  করোনায় বিশ্বজুড়ে আরও সাড়ে ১৩ হাজার মৃত্যু

পুলিশের ভাষ্য, শ্রীনগরে আরও এক বিজেপি নেতাকে মারার ছক কষেছিল স্বাধীনতাকামীরা। তাকে টার্গেটও করা হয়েছিল। কিন্তু তার আগেই খবর পেয়ে পুলিশ স্বাধীনতাকামীদের হত্যা করতে সক্ষম হয়েছে। টার্গেট হওয়া ওই বিজেপি নেতা সুস্থ আছেন।

একই দিন শ্রীনগরের কাছে হাইওয়ের উপরে আবারও নিরাপত্তাবাহিনীর উপর আক্রমণ চালায় স্বাধীনতাকামীরা। এতে সিআরপিএফ জওয়ানরা যখন রাস্তা খুলছিলেন তখন তাদের উপর অতর্কিত গাড়ি থেকে গুলি চালানো হয়। এই ঘটনায় দুই জন সিআরপিএফের মৃত্যু হয়।

কাশ্মীরে গেল কয়েক মাসে একাধিকবার সিআরপিএফের উপর এভাবে গুলি চালিয়েছে স্বাধীনতাকামীরা। গত এক বছরে একাধিক পুলিশ, সেনা এবং রাজনৈতিক নেতা খুন হয়েছেন কাশ্মীরে। বিশেষজ্ঞদের বক্তব্য, কেন্দ্রের নীতির কারণেই নতুন করে অশান্তি শুরু হয়েছে উপত্যকায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ