সিলেট | |
প্রকাশিত: 1:13 PM, October 8, 2020
প্রভাতবেলা ডেস্ক:
নরসিংদীতে বিদেশী রিভলবারসহ দুই যুবকে আটক করেছে মাধবদী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় নরসিংদীর মাধবদীর পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত রাইন ওকে মার্কেটে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- শেরপুর জেলার শিবদী থানার জাবেদ আলীর ছেলে আকাশ মিয়া(২২)। সে বর্তমানে মাধবদী পৌর এলাকার কোতালিরচর (মেন্ডাতলা) বাসা ভাড়া করে থাকে। অপরজন রংপুর জেলার কাউনিয়া থানার আব্দুস সুবহানের ছেলে রাকিব (২১)।
পুলিশ জানায়, আজ বেলা ১১ টায় মাধবদী বাজার পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত রাইন ওকে মার্কেটের তৃতীয় তলায় অস্ত্র কেনা-বেচার জন্য বিক্রেতারা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের অপর এক সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আসামিদের বিরুদ্ধে মাধবদী থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানায়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি