সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০
প্রতিনিধি, বড়লেখা:
মৌলভীবাজারের বড়লেখায় সিএনজি চালিত অটোরিকশা চালকের সহযোগিতায় তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বাদেপুকুরিয়া গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২৫) ও উপজেলার চুকারপুঞ্জি গ্রামের মাসুক মিয়ার ছেলে আলী আহমদ (১৮)।
এর আগে শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৭টার দিকে উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় তরুণী বাদী হয়ে বড়লেখা থানায় ধর্ষণ ও সহযোগিতার অভিযোগে ২ জনের নামে মামলা করেন। পরে পুলিশ সন্ধ্যায় শাহবাজপুর বাজারের পাহারাদার ও সিএনজি চালককে গ্রেপ্তার করে।
মামলা সূত্রে জানা গেছে, ওই তরুণী ছোটবেলা থেকে নানা বাড়িতে বসবাস করেন। বৃহস্পতিবার তিনি খালার বাড়ি বেড়াতে যান। রাতে নানা অসুস্থের খবর শুনে অসুস্থ নানাকে দেখতে শুক্রবার সকালে খালার বাড়ি থেকে রওয়ানা হন। শাহবাজপুর বাজারে আসার পর তরুণীর খালাতো ভাই সিএনজি চালক আলী আহমদের গাড়িতে তুলে দেন। পথে সিএনজি চালক আলী শাহবাজপুর বাজারের পাহারাদার দেলোয়ারকে উঠান।
একপর্যায়ে গাড়িতে দেলোয়ার তরুণীকে ধর্ষণের চেষ্টা চালান। এ অবস্থায় তরুণী গাড়ি থেকে নামার চেষ্টা করলে সিএনজি চালকের সহযোগিতায় দেলোয়ার জোর করে তাকে আতুয়া এলাকার নির্জন স্থানে নিয়ে যান। পরে সেখানে দেলোয়ার তাকে ধর্ষণ করেন।
এ সময় স্থানীয় ইসলামপুর এলাকা থেকে একটি মোটরসাইকেলে লোকজন আসলে তরুণীকে রেখে দুজন পালিয়ে যায়। নানা বাড়ি না যাওয়ায় তাকে খুঁজতে গিয়ে খালাতো ভাই ও স্থানীয় লোকজন আতুয়া এলাকায় পেয়ে উদ্ধার করেন। এ ঘটনায় দুপুরে ধর্ষক দেলোয়ার ও সহযোগিতার অভিযোগে আলীর বিরুদ্ধে থানায় মামলা করেন তরুণী।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি