আশুগঞ্জে মামার হাতে ধর্ষিত প্রতিবন্ধী ভাগ্নি

প্রকাশিত: 6:24 PM, October 10, 2020

আশুগঞ্জে মামার হাতে ধর্ষিত প্রতিবন্ধী ভাগ্নি

প্রভাতবেলা ডেস্ক:

বি.বাড়িয়ার আশুগঞ্জে বাক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. দেলোয়ার হোসেন (২০) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত দেলোয়ার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের পাচঁভিটা গ্রামের মো. মলাই মিয়ার ছেলে। ভিকটিম কিশোরী অভিযুক্তের চাচাত বোনের মেয়ে।

কিশোরীর মায়ের অভিযোগ, শুক্রবার (৯ অক্টোবর) রাতে ওই কিশোরীকে পাচঁভিটা গ্রামে তার এক আত্মীয়ের বাড়ির পাশে দেলোয়ার ধর্ষন করে। পরে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করার চেষ্টা করলেও তারা মেনে নেয়নি। খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রাথমিক পরীক্ষা ও চিকিৎসা শেষে জেলা সদর হাসপাতালে পাঠায়।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাহমুদ বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন ও ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ