সিলেট | |
প্রকাশিত: 4:22 PM, October 14, 2020
প্রতিনিধি, ছাতক(সুনামগঞ্জ) :
আগামী ডিসেম্বরে পৌর নির্বাচন অনুষ্টিত হবে! নির্বাচন কমিশনের এমন ঘোষণায় সরগরম হয়ে উঠেছে বিভিন্ন পৌর এলাকা । সুনামগঞ্জের ছাতক পৌরসভায়ও বেজেছে নির্বাচনের ডামাঢোল । সম্ভাব্য প্রার্থী-সমর্থকরা শুরু করেছেন প্রচারণা , কেউ প্রকাশ্যে, কেউবা অন্তরালে। আর এ নির্বাচনে মেয়র পদে লড়তে চান ছাতক উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, বিএনপি নেত্রী রাশিদা বেগম ন্যান্সি।
রাজনৈতিক পরিবারে জন্ম নেয়া ন্যান্সির বাবা মরহুম হাবিবুর রহমান (হবি চেয়ারম্যান) ছিলেন নোয়ারাই ইউনিয়নের দীর্ঘদিনের চেয়ারম্যান । স্বামী রজনু আহমেদ ছাতক পৌরসভার টানা দুইবারের কাউন্সিলর ও সাবেক কৃতি ফুটবলার, ছাতক পৌরসভার প্যানেল মেয়র এবং ভারপ্রাপ্ত মেয়র হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন ।
মেয়র প্রার্থী রাশিদা বেগম ন্যান্সি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডেও জড়িত । সিলেট কমিউনিকেটিভ ইংলিশ ল্যাংগুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন, ছাতকের কার্যকরী কমিটির সহ প্রচার সম্পাদিকা ও প্রয়াস সাংস্কৃতিক সংঘের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন । সিলেট পাল্প এন্ড পেপার মিলস (এসপিপিএম) উচ্চ বিদ্যালয়েও ৪ বছর সুনামের সাথে শিক্ষকতা করেছেন ।
শিক্ষাজীবনে ন্যান্সি ১৯৯৩ সালে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, ১৯৯৫ সালে ছাতক ডিগ্রী কলেজ থেকে এইচ.এস.সি ও ১৯৯৭ সালে একই কলেজ থেকে বি.এ পাস করেন। ২০০০ সালে সিলেটের এমসি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এম.এ ডিগ্রী অর্জন করেন। ২০০৮ সালে শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয় থেকে বি.এড কোর্স সমাপ্ত করেছেন।
উল্লেখ্য, ২০০৯ সালে ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন। ২০১২ সালের ১৪ সেপ্টেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ছাতক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
রাজনৈতিক পরিবারের সন্তান ও বিএনপি ঘরনার রাজনীতিতে সম্পৃক্ত রাশিদা বেগম ন্যান্সি আসন্ন নির্বাচনে একটি আধুনিক পৌরসভা বিনির্মাণের লক্ষে মেয়র পদে লড়তে চার । একান্ত আলাপচারিতায় রাশিদা বেগম ন্যান্সি জানান, বিএনপির প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে ছাতক পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দিতা করতে তিনি আগ্রহী। দলীয় মনোনয়ন পাবেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, দলের কাছে মনোনয়ন চাইবো এবং আশাবাদী দল আমাকে মনোনয়ন দেবে। এই প্রত্যাশা নিয়েই মাঠে কাজ করে যাচ্ছি। তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে ছাতক পৌরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি