বানিয়াচংয়ে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই

প্রকাশিত: 1:52 PM, October 15, 2020

বানিয়াচংয়ে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই

প্রতিনিধি, বানিয়াচং:

হবিগঞ্জের বানিয়াচংয়ে মামলার আসামিকে গ্রেপ্তার করে থানায় নেয়ার পথে পুলিশ সদস্যদের ওপর হামলা আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ অক্টোবর) রাতে বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে একজন ওয়ার্ড মেম্বারের নেতৃত্বে এই ঘটনাটি ঘটে বলে জানা যায়।

বানিয়াচং থানা পুলিশ সূত্রে জানা যায়, দুইটি জিআর মামলার আসামি ও দক্ষিণ সাঙ্গর গ্রামের রমজান আলীর ছেলে বুলবুল মিয়াকে গ্রেপ্তার করতে কয়েকজন পুলিশ বুধবার রাতে ওই গ্রামে যায়। তাকে গ্রেপ্তার করে নিয়ে থানায় আসার পথে মক্রমপুর ইউনিয়ন পরিষদের সদস্য শেখ মমিন মিয়া ও আসামির ভাই বদরুল মিয়াসহ একদল লোক পুলিশের ওপর হামলা করে। হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর করে আসামি বুলবুলকে ছিনিয়ে নেয়। এ সময় বানিয়াচং থানার এএসআই মোহাম্মদ তোহা, এএসআই সোহেল ও কনস্টেবল হাতিমুর রহমান আহত হন। এএসআই তোহাকে সদর হাসপাতাল ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন  শহীদ তুরাব স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশন এর বৃক্ষরোপণ

এ ব্যাপারে বানিয়াচং-আজমিরিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম মিয়া জানান, আসামি গ্রেপ্তারের পর ইউনিয়ন পরিষদের সদস্য শেখ মমিন মিয়া ও বদরুলসহ লোকজন পুলিশকে মারধর করেছে। তারা আসামি বুলবুলকে ছিনিয়ে নেয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে সন্দেহজনক ৪জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ