আবারও ৩ দিনের রিমান্ডে কনস্টেবল টিটু

প্রকাশিত: 3:40 PM, October 25, 2020

আবারও ৩ দিনের রিমান্ডে কনস্টেবল টিটু

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবক রায়হান নিহতের ঘটনায় কনস্টেবল টিটু চন্দ্র দাসের আরও তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) বেলা তিনটার দিকে তাকে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।

এর আগে বেলা তিনটার দিকে পাঁচ দিনের রিমান্ড শেষে কনস্টেবল টিটু চন্দ্র দাসকে আদালতে তুলে পিবিআই। গত ২০ অক্টোবর রায়হান হত্যাকান্ডে প্রথম গ্রেপ্তার কনস্টেবল টিটু চন্দ্র দাসকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পিবিআই।

এদিকে রায়হান হত্যায় অপর গ্রেপ্তার কনস্টেবল হারুন রশিদও পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন। শনিবার বিকাল পৌনে ৪টায় তাকে সিলেট মহানগর মহানগর-৩ এর হাকিম শারমিন খানম নিলার আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা মুহিদুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সাময়িক বরখাস্তকৃত কনস্টেবল হারুন রশীদকে এসএমপি রিজার্ভ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার দেখানো করা হয় বলে জানিয়েছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদুজ্জামান। এ মামলায় হারুনুর রশিদসহ এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করলো পিবিআই।

আরও পড়ুন  রাহি-জয়নুলের বোলিং তোপে অনির্বাণকে হারালো বঙ্গবীর

এর আগে পুলিশের তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী বন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন, এসআই হাসান উদ্দিন, কনস্টেবল তৌহিদ মিয়া, টিটু চন্দ্র দাস ও হারুনুর রশীদকে সাময়িক বরখাস্ত করা হয়। আর রায়হানকে ধরে ফাঁড়িতে আনার জন্য বন্দরবাজার ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয় এএসআই আশেক এলাহী, কুতুব আলী, কনস্টেবল সজীব হোসেনকে।

এ ঘটনায় নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি সিলেট কোতোয়ালী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তবে মামলার পর থেকে পালিয়ে যায় বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ আকবর।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ