সিলেট | |
প্রকাশিত: 9:25 PM, October 31, 2020
প্রতিনিধি, গোলাপগঞ্জ:
সিলেটের গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের রুস্তমপুর থেকে ৭ বছরের তাউফিফ আহমদ ও আলামিন নামের দুই শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ আলামিন আহমদ রুস্তমপুর গ্রামের কবির মিয়ার ছেলে ও তাউসিফ আহমদ একই গ্রামের সাবেক মেম্বার ফয়জুর রহমানের ছেলে।
শনিবার বিকেলে মাছ মারা দেখতে বের হলে তারা আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন স্থানে যোগাযোগ করেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজ শিশু তাউসিফের চাচা বাছিতুর রহমান।
যদি কেউ তাদের খোঁজ পান তাহলে নিচে উল্লেখিত দুটি নাম্বারে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানান (০১৭১১৯১২৩২১ ফয়জুর রহমান, ০১৭১২৭০২৩২১ বাছিতুর রহমান)।
এ ব্যাপারে নিখোঁজ দুই শিশুর অভিভাবকরা গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি