জেল হত্যা দিবস: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের শ্রদ্ধা

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০

জেল হত্যা দিবস: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের শ্রদ্ধা

প্রভাতবেলা ডেস্ক:

জেল হত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু ভবনের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলটির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জেলহত্যাকাণ্ডের অনেক রহস্য উন্মোচন হয়নি। এ রহস্য খুঁজে বের করতে হবে নতুন প্রজন্মের জন্য।

 

উল্লেখ্য, ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন রাজনৈতিক সহযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম. মুনসুর আলী ও এইচ.এম কামারুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়।

সর্বশেষ সংবাদ