সিলেট | |
প্রকাশিত: 1:25 PM, November 3, 2020
প্রভাতবেলা ডেস্ক:
জেল হত্যা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চারনেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা যুবলীগের নেতৃবৃন্দ।
সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপির নেতৃত্বে মঙ্গলবার সকাল ১১টায় সিলেট জেলা পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ নেতৃবৃন্দরা।
এসময় জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্ট করার ষড়যন্ত্র চলছিলো।এর ধারাবাহিকতায় কারাগার অভ্যন্তরে জাতীয় চার নেতাকে নৃশংসভাবে খুন করা হয়।
দীর্ঘ অপেক্ষার পর আওয়ামী লীগ সরকার এই হত্যাকাণ্ডের বিচার করেছে।এসময় নেতৃবৃন্দ জেলহত্যার ঘটনায় পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দন্ড কার্যকরের দাবি জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি