সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি সিলেটের সেলফি কনটেস্ট ‘পুজোর সেরা সেলফি স্টার আমি ২০২০’ এর গ্রান্ড ফিনালে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেট জেলা পরিষদের হলরুমে এই অনুষ্ঠানের উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি সিলেটের চেয়ারম্যান এইচ ডি ইমনের সভাপতিত্বে ও গুলজার আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানওয়ে ম্যানিয়াকের উপদেষ্টা বিজিত চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খোয়াজ রহিম সবুজ প্রমুখ। এতে বিচারকের দায়িত্ব পালন করেন জাহি, এমডি রানা, বিপুল শর্মা। শুরুতেই দলীয় নৃত্য পরিবেশ করেন সুরভী, পপি, প্রিমা ও মিজু।
সার্বিক সহযোগিতায় ছিলেন, ইয়াসিন সুমন, নিয়ামত খান, ইমতিয়াজ আহমদ জগলু, জাহিদুল ইসলাম রশীদ, রাজিব দাস, সাজ্জাদ হোসাইন, ফেরদাউস হাসান অর্ক।
উল্লেখ্য, ‘পুজোর সেরা সেলফি স্টার আমি ২০২০’ প্রতিযোগিতায় প্রায় ১২ শতাধিক প্রতিযোগি এতে অংশগ্রহণ করেন। প্রথম রাউন্ডে ১৯৪জন প্রতিযোগি উত্তীর্ণ হয় এবং ২য় রাউন্ডে ১৫, সেমিফাইনালে ৬ জন ও সর্বশেষ গ্রান্ড ফিনালে ৪ উত্তীর্ণ হয়। এর মধ্য থেকে পুরুষ বিজয়ী রিয়াজুল ও মহিলা বিজয়ী প্রতিমা, পুরুষ রানারআপ আদ্রিদ ও মহিলা রানারআপ জাহান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি