কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে হামলা, গির্জায় ভাংচুর

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০

কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে হামলা, গির্জায় ভাংচুর

প্রতিনিধি, কুলাউড়া:

মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলার ইছাছড়া পুঞ্জিতে সোমবার (৯ নভেম্বর২০২০) আদিবাসীদের পানজুম দখলের উদ্দেশ্যে রফিক বাহিনীরসন্ত্রাসীরা খাসিয়া এবং গারো আদিবাসীদের উপর হামলাসহ তাদের ঘরবা‌ড়ি ও গির্জা ভাংচুর করেছে।

জানা যায়, ই‌তোপূ‌র্বে ভুয়া দলিল তৈরি করে সন্ত্রাসী র‌ফিক (৬০) ও তার দুর্বৃত্ত বা‌হিনী একটি খাসিয়া পরিবারের প্রথাগত জমি জোরপূর্বক দখল করে পান নষ্ট করে দি‌য়ে‌ছিল। জমিতে কাউকে প্রবেশ করতে পর্যন্ত দেয়নি।

সোমবার সকালে প্রশাসন ও র্যাব বাহিনী খাসিয়া জনগোষ্ঠীর পান বাগান পুনরুদ্ধার করায় সন্ধ্যা ৭টা কী সা‌ড়ে সাতটার দিকে প্রায় ৩০০ লোক নিয়ে জ‌মি দখলকারী দুর্বৃত্তরা হামলা চালিয়ে ৩টি ঘর ও ১টি ক্যাথলিক চার্চ ভাংচুর করে‌ছে। কে‌টে দি‌য়েছে গির্জার বিদ‌্যুৎ সং‌যোগ। পানবাগান থে‌কে বের হ‌লেই গলা কাটার হুম‌কি দি‌য়ে হামলা‌টি চালা‌নো হয় ব‌লে স্থানীয়রা জানান। এ ঘটনায় অন্তত ৫ জন নিরীহ আদিবাসী গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গে‌ছে।

আরও পড়ুন  টিলাগড় থেকে ‘কবির ডাকাত’ গ্রেপ্তার

উ‌ল্লেখ্য, এই পানজুমটিই ছিল পরিবারের একমাত্র আয়ের উৎস। যা দি‌য়ে চালা‌নো হত প‌রিবা‌রের কর্তার ক্যান্সার চিকিৎসা ও যাবতীয় খরচ। প‌রিবার ও ইছাছ‌ড়ি পানপু‌ঞ্জির স্থানীয় খা‌সিয়া এবং গা‌রো জন‌গোষ্ঠী প্রবল অ‌স্তিত্ব সংকটে এবং আত‌ঙ্কে র‌য়ে‌ছে ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ