তথ্য প্রযুক্তি নির্ভর ব্যবসায় তরুণরা এগিয়ে আসুক: মেয়র আরিফ

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০

তথ্য প্রযুক্তি নির্ভর ব্যবসায় তরুণরা এগিয়ে আসুক: মেয়র আরিফ

প্রভাতবেলা ডেস্ক:

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে তরুণরা নিত্য নতুন ব্যবসায়িক ধারণা নিয়ে হাজির হচ্ছে । তাদের এসব ধারণা দেশ, সমাজ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখছে । বিদেশ বাংলা হেল্পলাইন তেমনি একটি উদ্যোগ, যা সিলেটের মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করে তুলবে ।

গতকাল (১০ নভেম্বর) বিদেশ বাংলা হেল্প লাইন প্রাইভেট লিমিটেডের সেবামূলক অ্যাপস ‘বিদেশ বাংলা হেল্প লাইন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ।

ডা. মিসবাউল হোসেন সুইটের সভাপতিত্বে ও অনিমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদেশ বাংলা হেল্প লাইন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান শামীম ।

 

বিশেষ অথিতির বক্তব্য রাখেন, বিভাগীয় সমাজসেবা অফিসের উপপরিচালক মোঃ আব্দুর রফিক, ড্যাব সিলেটের সভাপতি ও মেডিকেল এসোসিয়েশন, সিলেটের যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম ও মাষ্টার নুরুল ইসলাম  ।

আরও পড়ুন  জালালাবাদ গ্যাস ও ওয়ান ব্যাংকের চুক্তি সম্পন্ন

 

উদ্বোধনী অনুষ্টানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য থেকে ব্যারিষ্টার মাহবুবুল আলম তোহা ও যুক্তরাষ্ট্র থেকে আবুল কাশেম মোর্শেদ, সৌদী আরব থেকে প্রবাসী পরিচালক  লাহিনুল ইসলাম ।

 

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিদেশ বাংলা হেল্প লাইন অ্যাপসের আইটি প্রধান ওমর আশরাফ সুলতান, সান ফ্লাওয়ার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর বিভাগীয় ইনচার্জ (উন্নয়ন) হোসাইন কবীর, রোটারী ক্লাব অব সিলেট কসমোপলিটনের প্রেসিডেন্ট রোটা: ডা. কামরুল ইসলাম, রোটা: এডভোকেট আবু সালেহ চৌধুরী, বিদেশ বাংলা হেল্প লাইন প্রাইভেট লিমিটেডের পরিচালক লাহিন আহমদ, মার্কেটিং এক্সিকিউটিভ সালমান আহমদ, নাইম আহমদ , বদরুল ইসলাম, সাংবাদিক আলা উদ্দিন আহমদ সুমন, কামরান আহমদ, হাবিবুর রহমান, জিম ওয়ার্ল্ডের পরিচালক জাবেদ আহমদ, হেলাল উদ্দীন, সাইদুল ইসলাম সাব্বির ও লিটন আহমদ প্রমূখ ।

 

উল্লেখ্য, অনুষ্টানে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন পরিচালনা করেন ইসমাইল হোসেন খান ।

আরও পড়ুন  ছাতকে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বামী পলাতক

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ