সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
আল্লামা বাবুনগরী বলেন, এদেশের প্রতিটি মুসলাম, প্রতিটি তরুণ, কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসার শিক্ষার্থীরা হেফাজতে ইসলামের সদস্য।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়ে আমরাও বলতে চাই দেশ চলবে মদীনা সনদ অনুযাী। তিনি বলেন, কোন দল বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হেফাজতের উদ্দেশ্য। হেফাজতের উদ্দেশ্য হলো রাসুল (সা:) এর এজেন্ডা বাস্তবায়ন । ইসলাম, ঈমান আক্বীদা রক্ষার কাজ হেফাজত করবে।
আল্লামা জুনায়েদ বাবু নগরী শনিবার বিকালে সিলেটের ঐতিহাসিক রেজিষ্ট্রারী মাঠে ফ্রান্সে মহানবী (সা:) এর অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
হেফাজতে ইসলামের কেন্দ্রিয় উপদেষ্ঠা আল্লামা শায়খ জিয়া উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেফাজতের মহাসচিব আল্লামা নূর হোসাইন ক্বাসেমী, কেন্দ্রিয় উপদেষ্ঠা বরূনার পীর আল্লামা রশিদুর রহমান ফারুক বর্নভী, মাওলানা মজদুদ্দিন আহমদ এছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা রশীদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম জিহাদী, নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম খান, অধ্যাপক আহমদ আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী সহ সিলেটের শীর্ষ ওলামায়ে কেরামগন বক্তব্য রাখেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি