সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০
বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত আল্লামা সরোয়ার সাঈদী। ছেলের ইমামতিতে, লাখো মানুষের জানাযা শেষে দাফন করা হয় উপমহাদেশের প্রখ্যাত এই আলেমে দ্বীনকে।
প্রভাতবেলা ডেস্ক♦ ঘাতক করোনা কেড়ে নিয়েছে আড়াইবাড়ি দরবার শরিফের পীর আল্লামা গোলাম সারোয়ার সাঈদীকে। , উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা গোলাম সারোয়ার সাঈদী কিছু দিন আগে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে লাইফ সাপোর্টে ছিলেন। তিনি শনিবার ভোর ৪টা ১৫ মিনিটে ওই হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উপমহাদেশের প্রখ্যাত মুফাসসির, গবেষক, ব্রাহ্মণবাড়িয়ার কসবার আড়াইবাড়ি কামিল মাদরাসার অধ্যক্ষ ও আড়াইবাড়ি দরবার শরিফের পীর আল্লামা গোলাম সারোয়ার সাঈদীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নেন দেশবরেণ্য ওলামা, পীর মাশায়েখ, বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী-পেশার লাখো মানুষ।
শনিবার বাদ আসর আড়াইবড়ি কামিল মাদরাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দরবার শরীফ মসজিদ সংলগ্ন বাবা ও দাদার কবরের পাশে তার লাশ দাফন করা হয়।
এর আগে দুপুর সাড়ে ১২টায় মরহুমের লাশ ঢাকা থেকে কসবা আড়াইবাড়ি পৌঁছে। এসময় লাশবাহী গাড়ি মরহুমের প্রিয় ক্যাম্পাস মাদরাসা মাঠে রাখা হয়। প্রিয় আল্লামাকে এক নজর দেখতে ভিড় জমায় হাজার হাজার ভক্তরা। এসময় শোকাহত জনতার আল্লাহু আকবর ধ্বনি ও কান্নায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
আরো পড়ুন: এক মঞ্চে আর কোনদিন দেখা যাবেনা
বাদ আসর জানাজা হলেও যোহরের আগে থেকেই কানায় কানায় ভরে যায় মাদরাসা ময়দান। মাঠে জায়গা সংকুলান না হওয়ায় মসজিদ, পাশের ফসলের মাঠ, মাদরাসার প্রতিটি কক্ষ, ছাদ ও রাস্তাঘাটসহ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে মানুষ জানাজায় অংশ নেন।
জানাজায় ইমামতি করেন মরহুমের বড় ছেলে হাফেজ মাওলানা আব্দুস সোবহান।
জানাজা-পূর্ব বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান, প্রখ্যাত আলেমে দীন আল্লামা কামালুদ্দিন জাফরী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী, সোনাকান্দার পীর মাওলানা মাহমুদুল হাসান, নাগাইশের পীর মাওলানা মোস্তাক ফয়েজী, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউছার জীবন ও কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি