মিরপুরের বস্তিতে অগ্নিকান্ডে অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই

প্রকাশিত: 8:16 AM, November 25, 2020

মিরপুরের বস্তিতে অগ্নিকান্ডে অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই

রাজধানীর মিরপুরের কালসীর বস্তিতে অগ্নিকান্ডে অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ২ টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ১ ঘন্টা পর। 

প্রভাতবেলা প্রতিবেদক♦ কীভাবে আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। তবে আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের সার্চ টিম কোথাও কেউ হতাহত আছে কিনা তা দেখছে।

 

খুব অল্প সময়ের ব্যবধানে রাজধানীর তিনটি বস্তিতে আগুনের ঘটনা ঘটল। এ বিষয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, এখন আগুনের সিজন, আমরা এটাকে স্বাভাবিকভাবেই নিচ্ছি।

 

তিনি আরো জানান, এখানে বস্তি আছে। বস্তির ছোট ছোট ঘরে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ব্যাটারির ফ্যাক্টরি থেকে আগুন লেগে থাকতে পারে। আমরা তদন্ত কমিটি গঠন করে এ ব্যাপারে জানাতে পারব। বস্তি এলাকায় অনেক ধরণের অসতর্কতা দেখা যায়। আমরা এখনো হতাহতের খবর পাইনি। আগুন আর বাড়বে না। একটু সময় লাগবে।

আরও পড়ুন  কুলাউড়ায় ‘আন্তঃনগর বিরতিহীন ট্রেন’ চালুর দাবিতে মানববন্ধন

 

কালসীর বস্তিতে আগুনের ঘটনায় অন্তত ৫০ থেকে ৬০ ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

প্রসঙ্গত, একই বস্তিতে ২০১৯ সালের গত ২৬ ডিসেম্বরে রাত ১২ টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট টানা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১ টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওই আগুনে বস্তির শতাধিক ঘর ভস্মীভূত হয়েছিল। বস্তির পাশে একটি ভাঙ্গারির দোকান থেকে আগুনের সুত্রপাত হয়েছিলো। বস্তির বাসিন্দারা তখন জানিয়েছিলো, ষড়যন্ত্র করে তাদের বস্তিতে আগুন দেওয়া হয়েছিলো সে সময়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ