সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০
ভারতের পুদুচেরি ও তামিলনাডু উপকূলে সমুদ্র উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘নিভার’। বুধবার দিবাগত রাতে সমুদ্র উপকূলে চালিয়েছে তাণ্ডব ।
জানা গেছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৭ টার পর অবধিও পুদুচেরির বেশ কিছু এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টি হচ্ছে । ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, নিভার এখন তামিলনাড়ুর উত্তর উপকূলে পুদুচেরি থেকে ৬০ কিলোমিটার উত্তর এবং উত্তর-পশ্চিমে অবস্থান করছে। বর্তমানে এই ঝড়ের গতিবেগ কমে হয়েছে প্রতি ঘণ্টায় ৮৫-৯৫ কিলোমিটার। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১০৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে আগামী ৩ ঘণ্টার মধ্যে তা প্রবল ঘূর্ণিঝড় থেকে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
এ দিকে পূর্ব সতর্কতা হিসেবে ভারতের তামিলনাড়ুর ৭টি জেলায় বাস চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। উপকূলীয় এলাকা থেকে প্রায় ২ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সাধারণ মানুষকে ঘরে থাকার আবেদন জানিয়েছেন তামিল মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী। এছাড়া বুধবার সন্ধ্যা ৭টা থেকে ১২ ঘণ্টার জন্য চেন্নাই বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছিল। রাজ্যটির ৪ হাজার জায়গাকে ‘দুর্বল’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই তামিলনাড়ু এবং পুদুচেরি প্রশাসনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি