সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০
প্রতিনিধি, বানিয়াচং:
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম বাজারের একটি লেপ-তোষকের দোকানে আগুন লেগে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দোকান মালিক কামাল মিয়া (৪৫) ।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার সুজাতপুর ইউনিয়নের ইকরাম বাজারে দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, ইকরাম বাজারের মেইন রোডের পাশে আলাদাভাবে একটি দোকান ঘর নির্মাণ করে কামাল মিয়া নামে এক ব্যবসায়ী। তিনি দীর্ঘ ৯/১০ বছর থেকে এই বাজারে একটি লেপ-তোষকের দোকান পরিচালনা করে আসছেন। হঠাৎ সকাল ৯টার দিকে তার দোকানের তুলা ভাঙ্গানোর মেশিন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মিনিট কয়েকের ভিতরেই আগুনটি দাউ দাউ করে পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এসময় এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তবে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওয়ানা দেয় ইকরাম বাজারের উদ্দেশ্যে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছার আগেই আগুন নিয়ন্ত্রণে আসার খবরটি পেয়ে পুনরায় ফিরে যায়।
এ ব্যাপারে বাজার ব্যবসায়ী আলমগির মিয়া জানান, দোকান ঘরটি আলাদা হওয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি আমরা । এছাড়াও আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার কারণে বাজারের একটি পানির মেশিন বসিয়ে আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পেরেছি। এই ঘটনায় শুধু দোকান মালিক আহত হয়েছেন বলেও জানান তিনি।
এব্যাপারে দোকান মালিক কামাল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে কান্নায় ভেঙে পড়েন এবং তার জীবনের সবকিছু শেষ হয়ে গেছে বলে জানান। তিনি আরও বলেন, নতুন এই দোকান ঘরটি তৈরিসহ মোট ৬ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
এব্যাপারে ১২নং সুজাতপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কদ্দুস শামীম মিয়া এসবের সত্যতা নিশ্চিত করে বলেন, আমি তার বিষয়টি প্রশাসনিক ভাবে আলোচনা করে তাকে কিছুটা হলেও সহযোগিতা করার চেষ্টা করবো।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি