ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

প্রকাশিত: 3:33 PM, December 1, 2020

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

প্রভাতবেলা ডেস্ক:

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ৩০ নভেম্বর, সোমবার রাতে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। নিহত আবুল কাশেম জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও গান্ডিকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং গান্ডিকারী গ্রামের আব্দুর রহমানের ছেলে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে আবুল কাশেম মোটরসাইকেলযোগে ঠাকুরগাঁও শহর থেকে বাড়ি ফিরছিলেন। রহিমানপুর পল্লী বিদ্যুত এলাকায় একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন।

জানা গেছে, একমাস আগে রুয়েট প্রকৌশল বিশ্ব বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তার ছেলে ফুটবল খেলতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিবারের ওই শোক কাটতে না কাটতেই আবুল কাশেম সড়ক দুর্ঘটনায় নিহত হলেন।

আরও পড়ুন  খাগড়াছড়িতে আগুনে পুড়ে মাদ্রাসা শিক্ষিকার মৃত্যু

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ