দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০

দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু

প্রভাতবেলা প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৩ জন ও নারী ১২ জন।করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৮০৭ জনে দাঁড়াল।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৮টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ১৯৯টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৫৪০টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৮ লাখ ৪৯ হাজার ৯৫১টি। নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৮৮৮ জন। দেশে মোটস করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৭৫ হাজার ৮৭৯ জনে।

দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ৪০৮ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ