সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০
প্রতিনিধি, কুষ্টিয়া:
আসন্ন ১৬ জানুয়ারি কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে ৪,৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়তে চান কবি ফারহানা রহমান হৃদয়িনী ।
বাংলাদেশ প্রাপ্তি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রাপ্তি প্রকাশনীর কর্ণধার কবি ফারহানা হৃদয়িনী ছোটবেলা থেকেই সাহিত্য সংস্কৃতির অঙ্গনে বেড়ে উঠেন । মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে সবসময় চান দেশ ও দশের মঙ্গলে নিজেকে নিয়োজিত রাখতে । যখনই দেশ, সমাজ ও জাতির জন্য সুযোগ হয়েছে, তখনই কাজ করেছেন জনমানুষের কল্যাণে ।
সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গন ছাড়াও একজন নারী উদ্যোক্তা হিসেবে বেশ পরিচিত মুখ ফারহানা । আর এসবে সবসময়ই পাশে থেকে সহযোগিতার হাত প্রসারিত করেছেন স্বামী দুর্জয় ইসলাম জয় ।
নির্বাচন প্রসঙ্গে কবি ফারহানা হৃদয়িনী বলেন, বাবার বাড়ি ৪নং ওয়ার্ড ও শ্বশুড় বাড়ি ৫নং ওয়ার্ডের এলাকাবাসীর অনুরোধে তিনি ৪,৫ ও ৬নং ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচন করছেন । দেশ সেবার মহান ব্রত নিয়েই নির্বাচন করছি জানিয়ে তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে এলাকার সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের পাশাপাশি সবার সম্মিলিত সহযোগিতায় নারীর অগ্রযাত্রা নিশ্চিতে কাজ করবো ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি