সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০
শনিবার সকালেই ফের ছুটল কুরুচিকর মন্তব্যের বন্যা। তবে ফোকাস শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন বা অনির্বাণের সিঁদুর পরানোর ধরণ নিয়ে নয়। এবার বিষয়বস্তু অভিনেত্রী জয়া আহসানের পোশাক। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যাণ্ডেলে একটি ছবি আপলোড করেন জয়া। অফ শোল্ডার সাদা পোশাকে, কোঁকড়ানো চুলে জয়া সেখানে মোহময়ী।
ছবিটি পোস্ট হতেই তাতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে গেল। তবে তার মধ্যেই নেটিজেনদের একাংশকে জয়ার পোশাকের ধরন এবং বয়স নিয়ে বিরূপ মন্তব্য করতে দেখা যায়। অবলীলায় তাঁরা কুরুচিকর ভাষায় অভিনেত্রীর উদ্দেশে বিভিন্ন কথা লিখতে থাকেন। এ ধরনের নেতিবাচক কমেন্টে মাত্র ঘণ্টা তিনেকের মধ্যেই ভরে যায় অভিনেত্রীর পোস্ট।
পাশাপাশি, জয়ার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ তাঁর শুভানুধ্যায়ীরা। তাঁদের মধ্যে অনেককেই কুরুচিকর মন্তব্যকারীদের তীব্র ভর্ৎসনা করতে দেখা গেছে।তবে এ ধরনের ট্রোলিং বা মন্তব্য নিয়েই কখনওই মাথা ঘামাননি জয়া। নিজের কাজ মন দিয়ে করে এগিয়ে যাওয়াতেই বিশ্বাস রাখেন অভিনেত্রী। সূত্র-জিনিউজ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি