করোনায় সকালে স্ত্রী, বিকালে স্বামীর মৃত্যু

প্রকাশিত: 12:53 PM, December 7, 2020

করোনায় সকালে স্ত্রী, বিকালে স্বামীর মৃত্যু

প্রভাতবেলা ডেস্ক:

সরকারের সাবেক দুই শীর্ষ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে সকালে মারা গেছেন ইডেন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জুলেখা খাতুন। বিকালে মারা গেছেন তার স্বামী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সাবেক মহাপরিচালক অধ্যাপক নাজিম উদ্দিন আহমেদ।

রবিবার (৬ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্ত্রী জুলেখা খাতুন। বিকালে মারা যান নাজিম উদ্দিন।

গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন মাউশির কলেজ ও প্রশাসন শাখার উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রুহুল মমিন। তিনি বলেন, করোনায় আমাদের সাবেক দুই সহকর্মী মারা যাওয়ার খবর শুনেছি।

সর্বশেষ সংবাদ