সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন শিক্ষক ও কর্মকর্তারা।
আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার, মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. কবির হোসেন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হাসান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশিস কুমার বণিক, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান খান, সহকারী রেজিস্ট্রার জামাল উদ্দিন, সেন্টার অব এক্সিলেন্সের কর্মকর্তা রাসেন্দ্র চন্দ্র দাস, আইকিউএসি’র কর্মকর্তা অশোক বর্মন অসিম, শাবি প্রেসক্লাবের সভাপতি হোসাইন ইমরান, সাধারণ সম্পাদক মেহেদী কবীর প্রমুখ।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা ভাস্কর্য ভাংচুরের ঘটনাকে ঘৃণ্যতম উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি ও বঙ্গবন্ধুর স্মৃতি সম্বলিত স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের দাবি জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি