এসএসসি: সিলেট বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ৩৫৮

প্রকাশিত: 3:34 PM, February 3, 2020

এসএসসি: সিলেট বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ৩৫৮

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

সারাদেশের মতো সিলেটেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা । সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ১৪৬টি কেন্দ্রে একযোগে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয় ।

 

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কবির আহমদ জানিয়েছেন, মোট১ লাখ ১৬ হাজার ৩৯৯ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষার প্রথম দিনেই ৩৫৮জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে, কোন শিক্ষার্থী বা পরীক্ষক বহিষ্কার হননি।

 

 

এবছর সিলেট বোর্ডের অধীনে সিলেট জেলায় মোট ৫৮টি কেন্দ্রে ৪৩৭৩৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে । এর মধ্যে ছাত্র ১৮৮৫৫ জন এবং ছাত্রী ২৪৮৮৪ জন । সুনামগঞ্জ জেলায় ৩১টি কেন্দ্রে অংশ নিচ্ছে ২৪৯৮৪জন পরীক্ষার্থী, এর মধ্যে ছাত্র ১১২১৪ জন এবং ছাত্রী ১৩৭৭০জন । হবিগঞ্জ জেলায় ৩১টি কেন্দ্রে ২৩২২২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে, এর মধ্যে ৯৯৯২জন ছাত্র এবং ১৩২৩০জন ছাত্রী । মৌলভীবাজার জেলায় ২৬টি কেন্দ্রে ২৪৪৫৪জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে, এর মধ্যে ছাত্র ৯৯০৮জন ও ছাত্রী ১৪৫৪৬জন ।

আরও পড়ুন  সুনামগঞ্জের দিরাইয়ে ১৯ জুয়াড়ি আটক

 

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ