সিলেট | |
প্রকাশিত: 8:44 PM, December 13, 2020
প্রভাতবেলা ডেস্ক:
আগামীকাল (১৪ ডিসেম্বর) পূর্ণ সূর্য গ্রহণ ঘটবে। গ্রহণটি সোমবার বাংলাদেশ সময় ৭টা ৩৪ মিনিটে শুরু হয়ে ১৫ ডিসেম্বর রাত ১২টা ৫৩ মিনিটে শেষ হবে। বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিস্তারিত বিবরণের জন্য দেখুন: www.bmd.gov.bd/astronomy/eclipse
বাংলাদেশ থেকে দেখা না গেলেও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে সূর্যগ্রহণটি। দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরের বিভিন্ন অঞ্চল থেকে এটি দেখা যাবে। একইসঙ্গে চিলি, আর্জেন্টিনার বিভিন্ন অঞ্চল থেকে দুপুরের পর সূর্যগ্রহণ দেখা যাবে।
আকাশ পরিষ্কার থাকলে দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্ত, দক্ষিণ-পশ্চিম আফ্রিকা, এন্টার্কটিকা থেকে আংশিক দেখা যাবে। চিলির সান্টিয়াগো, ব্রাজিলের সাও পাওলো, পেরুর লিমা, উরুগুয়ের মন্টেভিডিও সূর্যগ্রহণের সাক্ষী থাকবে।
যখন পূর্ণগ্রাস ঘটে, তখন সূর্য ও পৃথিবীর মাঝ বরাবর চাঁদ চলে আসে এবং তারা একই সরলরেখায় অবস্থান করে। এতে চাঁদের আড়ালে সূর্য ঢাকা পড়ে যায় এবং চাঁদকে অনেক বড় দেখায়। সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলতে পারে। এতে কোনো কোনো স্থানে তখন পূর্ণ সূর্যগ্রহণ দেখা দেয়। এ সময় সূর্য পুরোপুরি ঢাকা পড়ে যাওয়ার দৃশ্য চোখে পড়ে।
উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে বছরের প্রথম সূর্যগ্রহণ হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি