জেদ্দা বন্দরে তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০

জেদ্দা বন্দরে তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

বিশ্বভূবন ডেস্ক:

সৌদি আরবের জেদ্দা বন্দরে একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, সোমবার (১৪ ডিসেম্বর) সিঙ্গাপুরের পতাকাবাহী বিডব্লিউ রাইন নামের ট্যাংকারটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ দিকে ট্যাংকারটির মালিকানা প্রতিষ্ঠান বিডব্লিউ গ্রুপও বিবৃতির মাধ্যমে বিস্ফোরণের খবরটি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণের ঘটনায় ট্যাংকারটির ক্ষয়-ক্ষতি হলেও সেখানে অবস্থানরত ২২ জন ক্রু নিরাপদে রয়েছেন। তবে ট্যাংকারটি থেকে সাগরে তেল ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

অপর দিকে ট্যাংকারটিতে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ