চট্টগ্রাম সিটির ভোট ২৭ জানুয়ারি

প্রকাশিত: 5:43 PM, December 14, 2020

চট্টগ্রাম সিটির ভোট ২৭ জানুয়ারি

প্রভাতবেলা ডেস্ক:

আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর সোমবার (১৪ ডিসেম্বর) নির্বাচনের তারিখ ঘোষণা করেন। নির্বাচনে ভোটগ্রহণ হবে সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত।

সিনিয়র সচিব জানান, এ নির্বাচনে নতুন করে কোনও প্রার্থী দেওয়ার সুযোগ নেই। পূর্বে যারা প্রার্থী রয়েছেন তারাই বৈধ প্রার্থী হবেন। তবে যেসব প্রার্থী তফসিল দেওয়ার পরে মারা গেছেন, সেসব এলাকায় নতুন করে তফসিল হবে। সংরক্ষিত ৬ নম্বর ওয়ার্ড এবং সাধারণ ৩০, ৩৭ ও ৪০ নম্বর ওয়ার্ডে নতুন শিডিউল হবে।

সর্বশেষ সংবাদ