সিলেট | |
প্রকাশিত: 4:52 PM, December 17, 2020
প্রভাতবেলা ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ায় বালুচাপা দেয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে শহরতলীর ছয়বাড়িয়া এলাকায় নির্মাণাধীন একটি প্রজেক্টের ভেতর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
ছয়বাড়িয়া এলাকার দুলাল মিয়া মরদেহের পরিহিত জ্যাকেট, জুতা ও কাপড় দেখে এটি তার ছেলে রনি (১৪) বলে প্রাথমিকভাবে মনে করছেন।
তিনি জানান, ‘তার ছেলে রনি গত ৬ দিন ধরে অটো রিকশাসহ নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল।’
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান জানান, ‘মরদেহটি জিডি করা সেই কিশোরের কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। শনাক্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি