সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
রংপুরে নিখোঁজের একদিন পর মহানগরীর বড়বাড়ি এলাকায় পুকুর থেকে মাইশা (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ টায় বাড়ির পাশের পুকুরে অর্ধেক পানিতে অর্ধেক উঁচু অবস্থায় শিশুটির লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
স্থানীয়রা জানায়, শ্রমিক মনোয়ার হোসেনের কন্যা মাইশাকে গতকাল বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজনসহ স্থানীয়রা গভীর রাত পর্যন্ত বাড়ির পাশের পুকুরসহ বিভিন্ন এলাকায় তাকে খুঁজে বেড়ায়। পরে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির লাশ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরুত হাল রিপোর্ট তৈরি করে। পরে পুলিশ শিশুটির লাশ ময়নাতদন্তর জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শিশুটির পরিবারের অভিযোগ, শিশুটিকে শারীরিক নির্যাতনের পর হত্যা করে পানিতে ফেলা দেয়া হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শহীদুল্লাহ কাওছার বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা তা জানতে ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছে পুলিশ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি