ওসমানীনগরে ট্রাকচাপায় শিশু নিহত

প্রকাশিত: 7:06 PM, January 4, 2021

ওসমানীনগরে ট্রাকচাপায় শিশু নিহত

প্রতিনিধি, ওসমানীনগর:

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম তোফায়েল মিয়া (৯)।

জানা যায়,সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় রাস্তাপারের সময় তোফায়েল মিয়াকে সিলেটগামী একটি অজ্ঞাতনামা ট্রাক চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু তোফায়েলের মৃত্যু হয়।

নিহত শিশু বিশ্বনাথের পুরান সৎপুর গ্রামের আসর উদ্দিনের ছেলে। সে পরিবারের সাথে দীর্ঘদিন ধরে উপজেলার কাশিকাপনস্থ মানিক মিয়ার কলোনীতে বসবাস করে আসছে।

ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, খবর পেয়েই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট হস্থান্তর করেছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ