গাজীপুরে আগুনে পুড়ে নারীসহ ৪ জনের মৃত্যু

প্রকাশিত: 11:53 AM, January 11, 2021

গাজীপুরে আগুনে পুড়ে নারীসহ ৪ জনের মৃত্যু

প্রভাতবেলা ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈরে কালামপুর এলাকায় বসতবাড়িতে আগুন লেগে ১ নারীসহ ৪ জন নিহত হয়েছেন। সোমবার সকাল ৫টা ৫৫ মিনিটের সময়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ কবিরুল আলম জানান, আজ সকাল ৫টা ৫৫মিনিটে কালিয়াকৈরের কালামপুর এলাকায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আগুনে কলোনির চল্লিশটি কক্ষ পুড়ে যায়।

তিনি নিশ্চিত করেন, অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই একজন মহিলাসহ ৪ জন মারা যায়। নিহতরা হলো মুন্নি, ফরহাদ, মিলন ও অজ্ঞাত একজন। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগতে পারে।

আরও পড়ুন  ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ