নবীগঞ্জে অসামাজিকতার অভিযোগে তরুনীসহ ৩ জনের কারাদন্ড

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১

নবীগঞ্জে অসামাজিকতার অভিযোগে তরুনীসহ ৩ জনের কারাদন্ড

প্রতিনিধি, নবীগঞ্জ:

হবিগঞ্জের নবীগঞ্জে অসামাজিকতার অভিযোগে এক তরুনীসহ ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত ।

জানা যায়, উপজেলার পূর্ব তিমিরপুর এলাকায় অসামাজিক ও অশ্লীলতার দায়ে এক তরুণীসহ ৩ জনকে হাতেনাতে আটক করে স্থানীয় জনগণ । পরে নবীগঞ্জ থানা পুলিশের সহায়তায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত মো: জাহাঙ্গীর আলম (৩৫), মোস্তাক আহমেদ (৩৪) ও লিলি আক্তার (২২)কে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম দন্ডাদেশ প্রদান করা হয় ।

বাংলাদেশ দণ্ড বিধির ১৮৬০ এর ২৯৪ ধারার অপরাধের দায়ে জাহাঙ্গীর আলম ও মোস্তাক আহমেদকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও লিলি আক্তারকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ