মডেল সাদিয়া নাজের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: 5:50 PM, January 19, 2021

মডেল সাদিয়া নাজের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আনন্দ-ঝর্ণা ডেস্ক:

রাজধানীর ভাটারা এলাকার নিজ বাসা থেকে মডেল সাদিয়া নাজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন সাদিয়া।

সাদিয়ার মৃত্যুর খবরটি নিজের ফেসবুকে নিশ্চিত করেছেন মডেল বারিস হক। পরে সাদিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে পরিবারের সদস্যরাও সাদিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

সাদিয়া নাজের নিকতম আত্মীয় শাওন নামের একজন জানান, সোমবার রাত পৌনে ৩টার দিকে আমাদের বাসায় খবর আসে। আমরা গিয়ে দেখি ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সাদিয়া।

এরপর পুলিশকে খবর দেয়া হয়। ময়না তদন্তের জন্য মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে। মরদেহ এখনও ছাড়া হয়নি।

বারিস বরষা নামে একটি ফ্যাশন হাউজের ফটোশুট করেছিলেন সাদিয়া। ফটোশুটের ছবিগুলো এখনো প্রকাশিত হয়নি। এই হাউজের কর্ণধার বারিস হক শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। যাতে তিনি লিখেন, বিদায় জানালো আরো একটি সম্ভাবনাময়ী তাজা প্রাণ। তরুণ মডেল আমার খুব প্রিয় সাদিয়া নাজ। গতকাল রাতে আত্মহত্যা করেছে।

আরও পড়ুন  বাবা-মায়ের পাশেই সমাহিত এন্ড্রু কি‌শোর
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ