মোগলাবাজার থেকে ৬ জুয়াড়ি আটক

প্রকাশিত: 6:46 PM, January 20, 2021

মোগলাবাজার থেকে ৬ জুয়াড়ি আটক

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের দক্ষিন সুরমা উপজেলার মোগলাবাজার থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২০ জানুয়ারি) ভোরবেলা তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে মোগলাবাজার থানার ওসি মো. শামসুদ্দোহা পিপিএম’র নেতৃত্বে এসআই শাহিন কবির ও এসআই মো. আনিছুর রহমানসহ পুলিশের একটি দল মোলাবাজার থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জালালপুরের দক্ষিণ করিমপুর এলাকায় রিপন মিয়ার ঘরে জুয়া খেলার সময় ৬ জনকে আটক করে।

আটককৃতরা হলেন- রিপন মিয়া (৩৫), শাহজাহান (৩০), বাবুল মিয়া (৩৫), আক্তার আলী (৩৫), মো. আতাউর রহমান (২৮) ও ফয়সল আলম রকি (২৮)।

এ ঘটনায় মোগলাবাজার থানায় প্রকাশ্য জুয়া আইনে মামলা রুজু করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ