সিলেট | |
প্রকাশিত: 4:39 PM, February 3, 2021
প্রভাতবেলা ডেস্ক:
গাজীপুর মহানগরীর কাশিমপুরের হাতিমারা এলাকায় এক অভিনয় শিল্পীকে মডেলিংয়ের কথা বলে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ ফেব্রুয়ারি) গ্রেপ্তারকৃত পাঁচজনকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
গ্রেপ্তারকৃতরা হলো- জাহাঙ্গীর আলম, সুমন মিয়া, রাসেল তালুকদার, জহির উদ্দিন এবং সাহাবুল ।
কাশেমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা জানান, গত রবিবার (৩১ জানুয়ারি) রাতে স্থানীয় জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা ইউটিউব চ্যানেলে মডেলিংয়ের কথা বলে কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় ঐ মডেলকে ডেকে নেয়। পরে তার বাসার একটি ঘরে আটকে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা।
পরে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই নারী কাশিমপুর থানা নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করলে রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করে কাশিমপুর থানা পুলিশ। পরে বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি