ডা. আরমান আহমদ শিপলুকে সংবর্ধনা

প্রকাশিত: 5:02 PM, February 4, 2021

ডা. আরমান আহমদ শিপলুকে সংবর্ধনা

প্রভাতবেলা ডেস্ক:

জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার আরমান আহমেদ শিপলু সিলেট মহানগর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় ‘এসএসসি ৯৭ – এইচএসসি ৯৯ সিলেট’ এর বন্ধুদের উদ্যোগে এক জমকালো সংবর্ধনা দেওয়া হয় |

গতকাল বুধবার (৩ ফেব্রুয়ারি) সম্প্রীতির শহর সিলেটের অভিজাত হোটেল গার্ডেন ইনে দলমত নির্বিশেষে জমকালো এই সংবর্ধনা প্রদান করা হয় । সংবর্ধনা অনুষ্টান সকল বন্ধুদের এক মিলন মেলায় পরিনত হয় ।

সংবর্ধিত ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, বন্ধুরা হলো চলার পথের শক্তি ও অনুপ্রেরণা। জীবন চলার পথে প্রত্যেকের জীবনে বন্ধুত্ব নামের বিশ্বাসী ও মজবুত একটি সম্পর্কের সৃষ্টি হয়ে যায়। তিনি বলেন, আজকের বন্ধু মহলের উদ্যোগে এ ধরনের অনুষ্ঠানে আমাকে সংবর্ধিত করায় আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি এ বন্ধুত্ব আজীবন অটুট থাকুক এই কামনা করি।

আজমান আহমেদ এর কন্ঠে কোরআন থেকে তেলাওয়াতে এবং ইশতিয়াক সাদাত ও রুমেল পীরের উপস্থাপনায় সংবর্ধনা সভায় বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনমূলক বক্তব্য রাখেন ডা. তাজুল ইসলাম আসাদ । স্বাগত বক্তব্য রাখেন তানিম মাহমুদ।

আরও পড়ুন  হাউজিং এস্টেট এসোসিয়েশন ইউকের কম্বল বিতরণ

এছাড়া ফরহাদ খান, কাউসার জামাল, কামরুজ্জামান চৌধুরী জাফর, শাহাব উদ্দিন, নার্গিস সুলতানা রুমি, একে মাসুম, রাসেল আহমদ, ডা. তাহমিনা জাহান, শামীমা নাসরিন, এ এইচ শামীম, আব্দুল হামিদ রিপন, তপন দত্ত, ফেরদৌস আহমদ, জাহিদ হাসান সোহেল, মাহতাব রেজা, সুমন আহমেদ, ফজলে রাব্বি আদনান , ইকবাল হুসেন খান, সেলিম আহমেদ , হুমায়ুন কবির সুহিন , কবির আহমেদ সহ আরো অসংখ্য বন্ধু বান্ধব অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন কিছু মুহূর্ত আমাদের সামনে হাজির হয়ে যায়, যেখানে বন্ধুর গুরুত্ব অপরিসীম। আত্মার সঙ্গে আত্মার শক্তিশালী বন্ধন হলো বন্ধু। পারিপার্শ্বিক অবস্থা, সততা, সহমর্মিতা, সহযোগিতা, সমবেদনা, মনের অনুভূতি প্রকাশ, ভয়কে জয় করায় নির্ভরশীল সঙ্গী হলো বন্ধুত্ব। তারা বলেন আজকের সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সিলেটে নতুন আরেক সম্প্রীতির অধ্যায় রচনা হলো।

সর্বশেষ সংবাদ