সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২১
কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহানের সঙ্গে তার স্বামী নিখিল জৈনের সম্পর্ক ভালো যাচ্ছে না। তবে এর আগে অবশ্য গত বছর পোশাকের ব্র্যান্ড ‘ইউভ’ লঞ্চ করেছিলেন নুসরাত জাহান। আনন্দঝর্ণা ডেস্ক♦
ওই ব্র্যান্ডের বছর পূর্তিতে গরহাজির অভিনেত্রীই। ইনস্টাগ্রাম স্টোরিতে স্বামী নিখিল জৈন লিখলেন, ‘নতুন সূচনা’। এদিকে বিষয়টি নিয়ে জল্পনা তুঙ্গে।
নিখিল জৈন হলেন রঙ্গোলি ইন্ডিয়ার সিইও। আর প্রতিষ্ঠানটির ব্র্যান্ড বিপণনদূত নুসরাত। সংস্থার ওয়েবসাইটে এখনও তার ছবিই রয়েছে। গত বছর রঙ্গোলিই ‘ইউভ’ নামে একটি ক্লথিং আত্মপ্রকাশ করে। যে ব্র্যান্ডটির ভাবনায় ছিলেন নুসরাত জাহান নিজেই।
ইউভকে নিজের সন্তানসম বলেছিলেন নুসরাত জাহান, শনিবার সেই ব্র্যান্ডের বর্ষপূর্তির সেলিব্রেশনে নেই তিনি। তাকে ছাড়াই ফ্যাশন শোয়ের আয়োজন করলেন নিখিল জৈন। থাকলেন নুসরাতের স্টাইলিস্ট স্যান্ডিও। বছর না পেরুতেই কত পরিবর্তন।
প্রতিষ্ঠানটির সেলিব্রেশনের ছবি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন নিখিল জৈন। তিনি লিখেছেন, ‘নতুন সূচনা।’ আর তা নিয়ে থামছে না জল্পনা। তবে কী নুসরাতকে বাদ দিয়েই এগিয়ে যাবে ইউভ?
ঘটনা এখানেই শেষ নয়। এই জল্পনার মাঝেই আর এক চরিত্র হয়ে উঠেছেন শ্রাবন্তী। কলকাতার এই জনপ্রিয় নায়িকার ইনস্টাগ্রাম স্টোরিতে ইউভের শাড়ি পরে দেখা যায় শ্রাবন্তীকে। সব মিলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ইউভের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কী শ্রাবন্তী? নুসরাতকে ‘রিপ্লেস’ করছেন তিনি?
ইদানিং নুসরাতের সঙ্গে যশ দাশগুপ্তর ‘গাঢ়’ বন্ধুত্ব নিয়ে চলছে জোর চর্চা। অন্যদিকে স্বামীর সঙ্গে অনেকদিন ধরেই দেখা যাচ্ছে না এই নায়িকাকে। আর শ্রাবন্তীর সঙ্গে তার স্বামী একসঙ্গে থাকছেন না বলেও খবর শোনা যায়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি