সিলেট | |
প্রকাশিত: 7:39 PM, February 14, 2021
প্রতিনিধি, সুনামগঞ্জ:
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ‘বীর উত্তম’ রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে পৌর শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করতে গেলে খামারাখালী পয়েন্টে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সহ-সভাপতি অ্যাডভোকেট মল্লিক মইনুদ্দিন সুহেল, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, অ্যাডভোকেট জিয়াউর রহমান শাহিন, ইউপি চেয়ারম্যান মো.ফুল মিয়া, কেন্দ্রীয় ছাএদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রায়হান উদ্দিন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ‘বীরউত্তম’ খেতাব বাতিলের ষড়যন্ত্র প্রত্যাহার ও অন্যায়ভাবে সাজা দিয়ে গণতন্ত্রের নেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে তিন বছর ধরে কারাবন্দি রাখা এবং বর্তমান অবৈধ সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলের আদালত কর্তৃক মানহানির একটি মিথ্যা মামলায় বানোয়াট সাজা প্রদান প্রত্যাহারের দাবি জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি