বুধবার সিলেটে বিক্ষোভ সমাবেশ করবে জেলা ও মহানগর বিএনপি

প্রকাশিত: 9:33 PM, February 15, 2021

বুধবার সিলেটে বিক্ষোভ সমাবেশ  করবে জেলা ও মহানগর বিএনপি

প্রভাতবেলা ডেস্ক:

বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে, স্বৈরতন্ত্র ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সরকারী অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কর্মসূচী ঘোষণা করেছে সিলেট বিএনপি।

জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে উক্ত বিক্ষোভ সমাবেশ বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক রেজিস্টারী মাঠে অনুষ্ঠিত হবে।

যথা সময়ে উপস্থিত থেকে বিক্ষোভ সমাবেশকে সফল করার জন্য জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ