সিলেট | |
প্রকাশিত: 3:09 PM, March 9, 2021
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কের খাগাইল নামক স্থানে ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু বুশরা (৭) খাগাইল গ্রামের সৌদি আরব প্রবাসী আলীম উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় খাগাইল এবিএস ব্রিকস এর সামনে দিয়ে বঙ্গবন্ধু মহাসড়ক পার হচ্ছিল বুশরা ও তার দাদা। এ সময় ভোলাগঞ্জ থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। মেয়েটির দাদা কোনমতে বেঁচে গেলেও বুশরার মাথার উপর দিয়ে চলে যায় ট্রাকের চাকা। ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হয় বুশরা।
উত্তেজিত জনতা এসময় ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে নিহত শিশুর লাশ উদ্ধার করি এবং অস্বাভাবিক পরিস্থিতিতে উত্তেজিত জনতাকে বুঝিয়ে সড়কে যানচলাচল স্বাভাবিক করেছি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি