সিলেট | |
প্রকাশিত: 1:58 PM, March 14, 2021
প্রভাতবেলা ডেস্ক:
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) সিলেট জেলা শাখার নির্বাচনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে বদরুল আলম এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন সামন নির্বাচিত হয়েছেন ।
গত ১৩ মার্চ শনিবার সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টার হলে জেলার অন্তর্গত বিভিন্ন ইউনিটের ভোটারদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহন শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন যথাক্রমে হাজী সৈয়দ জাহিদ উদ্দিন এবং হাজী মো: হিরা মিয়া।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়া বাকী পদ সমূহে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন, সহ-সভাপতি শাহজাহান মিয়া, আব্দুল মতিন, মো: হারুনুর রশিদ, মো: রেনু মিয়া, মো: এস মশিউল করিম, যুগ্ম-সম্পাদক মো: বেলাল আহমদ, মো: ফরহাদ হোসেন, কোষাধক্ষ ওহিদুর রহমান, দফতর সম্পাদক জুনেদুল ইসলাম চৌধুরী, প্রচার সম্পাদক কাজী এনাম আহমদ, কার্যকরী সদস্য মো: আজির উদ্দিন খান, মো: লুতফুর রহমান, মো: শামছুল হক, মিফতাহুল ইসলাম চৌধুরী ও সৈয়দ মোয়াজ্জম হোসেন।
দিনব্যাপী অনুষ্টিত নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার বিএফএ কেন্দ্রীয় কমিটির পরিচালক আশরাফুর রহমান চৌধুরী এবং সহকারী নির্বাচন কমিশনার মো: আব্দুর রব ও মো: ছাদিক আহমদ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি