সিলেট | |
প্রকাশিত: 1:00 PM, March 15, 2021
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল রোববার (১৪ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার টাকিরমোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হচ্ছে- টাকিরমোড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে তাজ উদ্দিন ও আব্দুস শহীদের ছেলে আলী হোসেন। তাদের দুজনেরই বয়স সাড়ে ৪ থেকে ৫ বছরের মধ্যে।
পুলিশ জানায়, রোববার বেলা ১১টার দিকে তাজ উদ্দিন ও আলী হোসেনকে তাদের পরিবারের সদস্যরা খুঁজে পাচ্ছিলেন না। পরে দুপুর ১২টার দিকে এক প্রতিবেশির মাধ্যমে অভিভাবকরা জানতে পারেন পাশের শরাফত আলীর পুকুরে রুবেলের ছেলে তাজ উদ্দিনের লাশ ভাসছে। সবাই সেখানে ছুটে গিয়ে তাজের লাশ উদ্ধার করতে গেলে আলী হোসেনের লাশও পাওয়া যায়।
এ ব্যাপারে মোগলাবাজার থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি