কিনব্রিজ সংস্কারের উদ্যোগ, প্রায় ৩ কোটি টাকা বরাদ্ধ

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১

কিনব্রিজ সংস্কারের উদ্যোগ, প্রায় ৩ কোটি টাকা বরাদ্ধ

প্রভাতবেলা প্রতিবেদক:

 

দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় থাকা ঐতিহ্যবাহী কিনব্রিজ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে সংস্কার হবে সুরমা নদীর উপর নির্মিত ঐতিহ্যবাহী এই সেতু।

সেতু সংস্কারের জন্য ইতোমধ্যে টাকা বরাদ্দ পাওয়া গেছে। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নিয়ন্ত্রণাধীন এই সেতুটি সংস্কার করবে রেলওয়ে বিভাগ।

 

এর আগে বিভিন্ন সময় সুরমা নদীর উপর এই সেতুর সৌন্দর্যবর্ধন ও সংস্কারের উদ্যোগ নিলেও তা ফলপ্রসূ হয়নি। ফলে সেতুটি আরও নড়বড়ে ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

 

জানা গেছে, কিনব্রিজ সংস্কারের বিষয়ে গত বছর বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সমন্বয় সভায় আলোচনা করা হয়। সেখানে সেতুটির সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিন সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়। পরবর্তীতে সওজের পক্ষ থেকে সেতুটি সংস্কারে মন্ত্রণালয়ের কাছে অর্থ বরাদ্দ চেয়ে আবেদন করা হয়। গত মাসে এই টাকা বরাদ্দ পেয়েছে সওজ সিলেট অফিস। এ সপ্তাহেই তা রেলপথ বিভাগকে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন  সুনামগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

 

এ প্রসঙ্গে সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, কিনব্রিজ যান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এটির বড়ধরনের সংস্কার প্রয়োজন। এই সেতু সংস্কারের জন্য আমরা প্রায় তিন কোটি টাকা বরাদ্দ চেয়েছিলাম। ২ কোটি ৮১ লাখ টাকার মতো বরাদ্দ পেয়েছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ