সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস মৃত্যুবরণ করায় তার আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের ১৫ মার্চ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ২৬ ফাল্গুন ১৪২৭/১১ মার্চ অপরাহ্নে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ২৩১ সিলেট-৩ আসনটি ওই দিনে শূন্য হয়েছে। ’
জানা গেছে, মাহমুদ উস সামাদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি নবম ও দশম সংসদেও এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।
সিলেট-৩ আসনটি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ নিয়ে গঠিত। সংবিধান অনুযায়ী, শূন্য আসনে উপ-নির্বাচন সম্পন্ন করতে হয়, আসন শূন্য হওয়ার নব্বই দিনের মধ্যে।
নির্বাচন কমিশন (ইসি) আসন শূন্য হওয়ার পর ভোটের প্রস্তুতি নেয় । ইসির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাদের কাছে গেজেট আসেনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি